যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৫ জুন, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ন
সিলেট শহর থেকে অপহৃত ১৫ বছর বয়সী এক কিশোরীকে মৌলভীবাজারের বড়লেখা থেকে উদ্ধার করেছে পুলিশ। একই অভিযানে গ্রেফতার করা হয়েছে অপহরণে জড়িত দুই যুবককে।
গ্রেফতারকৃতরা হলেন সিলেটের শাহপরান থানার গুচ্ছগ্রামের বাসিন্দা, মৃত আব্দুল কাইয়ুমের দুই ছেলে তুহিন আহমদ (২৫) ও তোফায়েল আহমদ (২৬)।
মঙ্গলবার (২৪ জুন) দিবাগত মধ্যরাতে অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে সিলেটের সুরমা বাইপাস এলাকা থেকে তোফায়েল আহমদকে (২৬) গ্রেফতার করেন পুলিশ।
পরে মৌলভীবাজার জেলার বড়লেখা থানার পানিধার এলাকা থেকে বড়লেখা থানা পুলিশের সহযোগিতায় ভিকটিমকে উদ্ধার করা হয়। এসময় অপর অপহরণকারী মো. তুহিন আহমদকে (২৫) গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি, মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, গ্রেফতারকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ জুন সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে কিশোরীটিকে অপহরণ করা হয়। ঘটনার পর থেকে তার পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছিল। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার ও দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।
সিলেট কিশোরী অপহরণ, বড়লেখা থেকে উদ্ধার, অপহরণ মামলায় গ্রেফতার, শাহপরান থানা, মৌলভীবাজার অপহরণ ঘটনা