সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২২ এপ্রিল, ২০২৫ ১:৫১ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বজ্রপাতে জিলান মিয়া (৩৮) নামে এক ফেরি নৌকার মাঝির মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে ফেঞ্চুগঞ্জ বাজারের কাছে কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত জিলান মিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা গ্রামে মৃত নাছিম মিয়ার ছেলে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে জানান, জিলান মিয়া নদীতে ফেরি চালান। প্রতিদিনের ন্যায় আজ সকালে বের হলে হঠাৎ বৃষ্টি শুরু হলে এক পর্যায়ে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
বজ্রপাত মৃত্যু, ফেঞ্চুগঞ্জ বজ্রপাত, জিলান মিয়া, সিলেট খবর, কুশিয়ারা নদী দুর্ঘটনা, ফেরি মাঝি নিহত, ফেঞ্চুগঞ্জ উপজেলা, বজ্রপাতে মৃত্যু ২০২৫, বজ্রপাত বাংলাদেশ