০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

হবিগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১

প্রতিনিধি, নবীগঞ্জ, হবিগঞ্জ

প্রকাশঃ ২২ জুন, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ন


হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের পশ্চিম কসবা গ্রামে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় রাসেল আহমদ (৩১) নামে একজনকে আটক করা হয়।


রবিবার (২১ জুন) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. রবিউল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহকারী উপ-পরিদর্শক মো. সায়েম মিয়া, মো. সাদ্দাম হোসেন, তাপস চন্দ্র সেন, মো. রনি ও হিরনায় শর্মাসহ একটি রেইডিং টিম অংশ নেয়।


নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


পুলিশ জানায়, অভিযানের সময় বসতঘরের পূর্ব পার্শ্বের একটি কক্ষে কাঠের সোকেসের ড্রয়ারে রাখা একটি স্বচ্ছ পলিথিন ব্যাগ থেকে দুইটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে রাখা অ্যামফিটামিনযুক্ত ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা।


পুলিশ আরও জানায়, আটককৃত রাসেল আহমদকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

নবীগঞ্জ ইয়াবা উদ্ধার, হবিগঞ্জ মাদকদ্রব্য অভিযান, রাসেল আহমদ আটক, নবীগঞ্জ থানা, ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ