০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

হবিগঞ্জে স্কুলছাত্রী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি আশিক গ্রেপ্তার

প্রেসবিজ্ঞপ্তি

প্রকাশঃ ২২ জুন, ২০২৫ ৬:২১ অপরাহ্ন


হবিগঞ্জ জেলার মাধবপুরে ̄স্কুলছাত্রী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি আশিক মিয়াকে (৪১) গ্রেপ্তার করেছে র‌্যাব।


শনিবার (২১ জুন) দিবাগত মধ্যরাতে আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।


র‌্যাব জানায়, ২১ জুন দিবাগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার সদর থানাধীন লস্করপুর ইউনিয়নের লস্করপুর এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মামলার মূলে স্কুল ছাত্রী সুমাইয়া (১০) হত্যা মামলার ০১ নং এজাহারনামীয় পলাতক আসামী আশিক মিয়াকে গ্রেফতার করা হয়। 


অভিযানে মাধবপুর থানায় দায়েরকৃত স্কুলছাত্রী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি আশিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সুমাইয়া হত্যা মামলা, মাধবপুর হত্যা, হবিগঞ্জ র‌্যাব অভিযান, আশিক মিয়া গ্রেপ্তার, স্কুলছাত্রী হত্যা হবিগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ