০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেটে নারী চিকিৎসক নিহতের ঘটনায় পলাতক চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৯ জুন, ২০২৫ ৯:১৩ অপরাহ্ন


সিলেট নগরীর জিতু মিয়ার পয়েন্টে ট্রাকচাপায় নারী চিকিৎসক ডা. রাহিমা খানম জেসি নিহতের ঘটনায় পলাতক ঘাতক ট্রাকচালক মো. আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ জুন) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দানাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মাদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপতিতে এ তথ্য নিশ্চিত করেন। 

গ্রেপ্তারকৃত ট্রাকচালক মো. আব্দুল কাদির (৩৯) মোগলাবাজার থানার করিমপুর এলাকার মো. দরছ আলীর ছেলে। 

পুলিশ জনায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন দানাপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার পর থেকে পলাতক ঘাতক ট্রাকচালক মো. আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়। 

এছাড়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
 
এর আগে, গত ৮ জুন সকালে জিতু মিয়ার পয়েন্ট এলাকায় দ্রুতগতির একটি ট্রাক (নং: সিলেট-ড-১১-১৭৯৯) একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে ইন্টার্ন চিকিৎসক ডা. রাহিমা খানম জেসি (২৭) ও রিকশাচালক জাকিরুল ইসলাম (৪০) গুরুতর আহত হন। 

পরে তাঁদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে জেসিকে আইসিইউতে ভর্তি করা হয়। বিকেল তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ডা. জেসি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জৈন্তাপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দক্ষিণ সুরমার বাহাপুর, লালাবাজারে বসবাস করতেন এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট ট্রাকচাপা মৃত্যু, জিতু মিয়া পয়েন্ট দুর্ঘটনা, চিকিৎসক নিহত সিলেট, ট্রাকচালক গ্রেপ্তার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ