কানাইঘাটে জাহাঙ্গীর হত্যা মামলার তিন আসামী কক্সবাজার থেকে গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ১১ জুন, ২০২৫ ৮:০১ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রীর সামনে মারধরের শিকারের প্রতিশোধ নিতে ব্যাটারিচালিত অটোরিকশার চালক শাহীন আহমদকে (২৬) গত ৩০ মে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় হত্যা করেন বলে স্বীকার করেছেন আসামি আবদুল হান্নান (৩৫)।
মঙ্গলবার (১০ জুন) বিকেলে বড়লেখা থানায় গিয়ে আত্মসমর্পণের পর পুলিশকে এ তথ্য জানান তিনি। হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আজ বুধবার (১২ জুন) আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আবদুল হান্নান বড়লেখা উপজেলার গঙ্গারজল এলাকার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে কুলাউড়া পৌর শহরের দক্ষিণ জয়পাশা এলাকায় ভাড়া বাসায় থেকে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। হত্যাকাণ্ডের শিকার শাহীন আহমদও একই এলাকার বাসিন্দা ও হান্নানের প্রতিবেশী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, ঘটনার পর থেকে হান্নান বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে বড়লেখা থানায় আত্মসমর্পণ করেন তিনি। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এনামুল জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়াঝাঁটি করতেন হান্নান। বিভিন্ন সময় তাঁকে এ কাজে বাধা দিতেন প্রতিবেশী শাহীন। ২৯ মে আবার ঝগড়াঝাঁটি করতে দেখে শাহীন ক্ষিপ্ত হয়ে স্ত্রীর সামনেই হান্নানকে মারধর করেন। এ কারণে প্রতিশোধ নিতে পরদিন (৩০ মে) শাহীনকে ছুরিকাঘাত করেন হান্নান। তাঁকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে।
স্ত্রীর সামনে মারধর, প্রতিশোধ, হত্যা