১৮ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / বিচার

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন, একজনের ৩ মাসের কারাদণ্ড

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ১৭ আগস্ট, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছাতির মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


সোমবার দুপুরে উপজেলার ৫ নম্বর পুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে এই কারাদণ্ড দেওয়া হয়।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৫ নম্বর পুল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ছাতির মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


এদিকে উপজেলার পশ্চিম ভাড়াউড়া ইউনিয়নের রুপশপুর এলাকার চিড়িয়াখানা সড়কেও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালানো হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যান।


শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম বলেন, বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল, মৌলভীবাজার, অবৈধ বালু উত্তোলন, ছাতির মিয়া, বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালত, তিন মাসের কারাদণ্ড, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, উপজেলা প্রশাসন, মিনহাজুল ইসলাম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ