যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩ জুন, ২০২৫ ৮:৫২ অপরাহ্ন
সুনামগঞ্জের ছাতকে ইউরোপ যাওয়ার জন্য আত্মীয়ের কাছে টাকা না পেয়ে নিজের সন্তানকে লুকিয়ে অপহরণের নাটক সাজিয়ে দুই চাচা ও এক চাচাতো ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে সাহানা জাহান পলি ও তার স্বামী দেলোয়ার মাহমুদ জুয়েল বক্সের বিরুদ্ধে।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে ছাতক উপজেলার জাউয়াবাজারে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সাহানার চাচাতো ভাই ইকবাল হোসেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সাহানা জাহান পলি ছাতক পৌরসভার নোয়ারাই ইসলামপুর এলাকার বাসিন্দা। ২০০৬ সালে পরিবারের অমতে তিনি পালিয়ে বিয়ে করেন ছাতক যুবলীগের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার মাহমুদ জুয়েল বক্সকে। বর্তমানে তারা সিলেট নগরের খাসদবির এলাকার একটি ভাড়া বাসায় তিন সন্তানসহ বসবাস করেন।
সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পলিকে যৌতুকের জন্য নির্যাতন করতেন জুয়েল। নির্যাতনে অতিষ্ঠ হয়ে পলি স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলায় জুয়েল ২২ দিন কারাভোগ করেন। পরে আদালতে উপস্থিত হয়ে পলি তালাকের নোটিশও প্রদান করেন।
ইকবালের দাবি, কারামুক্তির পর প্রতিশোধ নিতে জুয়েল তাদের স্কুলপড়ুয়া ছেলে তাহসিন বক্সকে আত্মগোপনে রেখে নিখোঁজ ডায়েরি করেন। এরপর অপহরণের অভিযোগ এনে সিলেট আদালতে মামলা দায়ের করেন সাহানা পলি।
তবে ইকবাল জানান, ইউরোপ যাওয়ার জন্য সাহানা ও তার স্বামী তার চাচা সৈয়দুল ইসলামের কাছে ১৫ লাখ টাকা দাবি করেন। চাচা টাকা দিতে রাজি না হওয়ায় প্রতিহিংসা পরায়ণ হয়ে আবারও সাজানো অপহরণ মামলা করা হয়।
তিনি অভিযোগ করেন, এই মামলার মূল পরিকল্পনাকারী দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স। তার চাচা সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম ও চাচা সৈয়দুল ইসলামসহ আত্মীয়স্বজনকে অহেতুক হয়রানি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিযুক্ত দুই চাচা নুরুল ইসলাম ও সৈয়দুল ইসলাম। তারা দাবি করেন, 'স্বামী-স্ত্রী এবং সন্তানকে জিজ্ঞাসাবাদ করলেই সব স্পষ্ট হয়ে যাবে।'
এ বিষয়ে জানতে চাইলে সাহানা জাহান পলির স্বামী দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স বলেন, 'সব অভিযোগ মিথ্যা। আমার সন্তানকে তারা অপহরণ করেছে, আমি আইনগতভাবেই মামলা করেছি। অপহরণের চার মাস পর বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে।'
বিদেশ যাওয়ার টাকার জন্য আত্মীয়দের কাছে চাওয়ার বিষয়ে তিনি বলেন, 'এ অভিযোগ ভিত্তিহীন। বরং তারাই আমার কাছে ৫ লাখ টাকা চেয়েছিলেন।'
ছাতক অপহরণ নাটক, সাহানা জাহান পলি, দেলোয়ার মাহমুদ জুয়েল, ইউরো