যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩ জুন, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ন
বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক উপজেলা যুবলীগ নেতা ফয়জুল ইসলাম জয়কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে পৌর এলাকার শাজিরগাঁও এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৮ এপ্রিল বিকেল তিনটার দিকে পৌর শহরের নতুন বাজার এলাকায় একই সময়ে প্রায় একশ গজের মধ্যে পৌরসভার তৎকালীন মেয়র মুহিবুর রহমানের পক্ষে ও নারী কাউন্সিলর রাসনা বেগমের পক্ষে অনুষ্ঠিত প্রতিবাদ সভা শুরুর পূর্বে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এঘটনার সময় রাসনা বেগমের পক্ষের লোকজন মেয়রের পক্ষের লোকজনের উপর হামলা ও ভাঙচুর অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়।
গেল বুধবার (১ মে) তৎকালীন পৌর মেয়র মুহিবুর রহমানের ড্রাইভার হেলাল মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলার এজহার নামীয় অভিযুক্ত হচ্ছেন ফয়জুল ইসলাম জয়।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এএসআই আসাদুর রহমান বলেন, গ্রেফতারের পর ফয়জুল ইসলাম জয়কে আদালতে প্রেরন করা হয়েছে।
বিশ্বনাথ গ্রেফতার, ফয়জুল ইসলাম জয়, যুবলীগ নেতা গ্রেফতার, বিশ্বনাথ ছাত্রলীগ