শান্তিগঞ্জে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৩ শ্রমিক আহত
দৈনন্দিন
প্রকাশঃ ২৭ এপ্রিল, ২০২৬ ৬:০৮ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ২০টি পরিবারের মধ্যে স্যানিটারি ল্যাট্রিন ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেলী গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পরিবারের হাতে টিন, বাঁশ ও ল্যাট্রিন সামগ্রী তুলে দেওয়া হয়। উদ্যোগটি নেয় নি:স্ব সহায়ক সংস্থা।
সংস্থার নির্বাহী পরিচালক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজসেবক আজিজুর রব চৌধুরী ও মুজিবুর রহমান চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী, ব্যবসায়ী আব্দুল রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভাপতির বক্তব্যে জামিল আহমদ চৌধুরী বলেন, প্রতি বছরই সংস্থাটি সুবিধাবঞ্চিত মানুষের জন্য চক্ষু ক্যাম্প, চিকিৎসা সেবা ও বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বাদেদেলী গ্রামে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, অসহায় মানুষের মৌলিক চাহিদা পূরণ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তারা সংস্থাটির মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পরে উপকারভোগী পরিবারগুলোর সঙ্গে সৌজন্য বিনিময়ের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
সিলেট, ফেঞ্চুগঞ্জ, নির্মাণ সামগ্রী