২৩ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার

দিরাইয়ে ধান শুকানোর খলা ও হাঁস খাওয়াকে কেন্দ্র করে পৃথক সংঘর্ষে নিহত ২

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ৮ এপ্রিল, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন


সুনামগঞ্জের দিরাই উপজেলায় ধান শুকানোর খলা নিয়ে ও হাস খাওয়াকে কেন্দ্র করে পৃথক সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। দুইটি সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে রফিনগর ইউনিয়নের ছাদিরপুর ও রফিনগর গ্রামে পৃথক এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

 

নিহতরা হলেন, ছাদিপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে আহাদুল (২৫) ও রফিনগর গ্রামের তাহের মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৫৫)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী। 

 

জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে ছাদিরপুর গ্রামে ধান শুকানোর খলাকে কেন্দ্র করে একই গ্রামের হামিদ মিয়া ও হোসেন মিয়ার লোকজনের সংঘর্ষ ঘটে। সংঘর্ষে হোসেন মিয়ার অনুসারী আহাদুল  নামে এক যুবক নিহত হন। 

 

অন্যদিকে, প্রায় একই সময়ে একই ইউনিয়নের রফিনগর গ্রামের শফিক মিয়া ও আশরাফ মিয়ার লোকজনের মধ্যে হাস খাওয়াকে কেন্দ্র সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে শফিক মিয়ার পক্ষের গিয়াস উদ্দিন মারা যান।


স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফ মিয়ার লোকজন শফিক মিয়ার আত্মীয় আবুল বশরের একটি হাঁস খেয়ে ফেলেন। বুধবার সন্ধ্যার দিকে বশর মিয়ার লোকজন হাঁস খাওয়ার কারন জানতে চাইলে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ বাঁধে।েএতে একজন নিহত হন। 

 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ধানের খলা, হাঁস খাওয়া, সংঘর্ষ, নিহত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ