সিলেটে পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, ৭৩ যানবাহনের বিরুদ্ধে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ৪ এপ্রিল, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ন
সিলেটে এবার ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। শনিবার (৪ এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে নগরীর তেমুখী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার ওই সাংবাদিক আহতাবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আহত সাংবাদিকের নাম রায়হান উদ্দিন। তিনি দৈনিক যুগভেরীর সিনিয়র স্টাফ রিপোর্টার এবং সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে বাসযোগে ঢাকা থেকে সিলেটে ফিরছিলেন রায়হান উদ্দিন। নগরের টুকের বাজার এলাকায় তেমুখী ব্রিজ পার হয়ে বাস থেকে নামেন তিনি। এরপর বাসায় যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে সিএনজিচালিত অটোরিকশার অপেক্ষা করছিলেন তিনি।
এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় (সিলেট থ-১১-৩২১৬) তিনজন দুর্বৃত্ত এসে তাকে ধরে মারধর করে। পরে ধারালো অস্ত্র দিয়ে জখম করে তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে হাসপাতালের ৪র্থ তলার ৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ছিনতাইয়ের ঘটনায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ হয়েছে। তারা জানিয়েছেন অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার কার হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব সিলেট ভয়েসকে বলেন, ‘আমি বর্তমানে আহত সাংবাদিককে দেখতে ওসমানী হাসপাতালে এসেছি। বিস্তারিত জেনে জানাচ্ছি।’
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম সিলেট ভয়েসকে বলেন, ‘সংশ্লিষ্ট থানার ওসি বর্তমানে হাসপাতালে রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
সিলেট, ছিনতাই, সাংবাদিক