পরকীয়ার জেরে ঢাকায় যুবক হত্যা, মরদেহ উদ্ধার মাধবপুরে
অপরাধ-বিচার
প্রকাশঃ ৮ ডিসেম্বর, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ন
সিলেটে অবৈধ ভারতীয় পেঁয়াজ, জিরা ও ফুসকা জব্দ করেছে ডিবি পুলিশ। পুলিশের দাবি, এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকারও বেশি। রোববার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় নগরীর কুয়ারপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ।
আজ সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটককৃতরা হলেন আব্দুল হক (৪৬), সিজিল মিয়া (৩৭), মো. নূরুল বারী বাবলু (৩৩), আফনান আহমেদ (১৯) ও আশরাফুজ্জামান (২২)। আজ সংশ্লিষ্ট আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কুয়ারপাড়ার হযরত ইলুলার শাহ (রহ.) মাজারের সামনে চেকপোস্ট পরিচালনার সময় একটি ডিআই পিকআপ (রেজিঃ সিলেট-ন-১১-০৪০১) আটক করা হয়। গাড়ি থেকে ১,৪৪০ কেজি ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৮ হাজার টাকা। এ সময় আফনান আহমেদ (১৯) ও আশরাফুজ্জামান (২২)কে আটক করা হয়।
পরে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় নবাব রোডস্থ হাজী আব্দুল গাফফার ভিলার গ্যারেজ ও পিছনের কক্ষে অভিযান চালিয়ে আরও ৬৫ বস্তা ভারতীয় জিরা, ১৫ কেজি ছেঁড়া জিরা ও ৯০০ প্যাকেট ভারতীয় ফুসকা জব্দ করে পুলিশ। এ সময় আব্দুল হক, সিজিল মিয়া ও মো. নূরুল বারী বাবলুকে আটক করা হয়।
জব্দকৃত সকল পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৪২ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে পুলিশ।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কোতোয়ালী থানায় মামলা রুজু করা হয়েছে। আজ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযান, আটক, গ্রেপ্তার, ভারতীয় পণ্য, সিলেট, পুলিশ