০৮ জুন ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

সিলেটে ইসলামী ও সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৬ ডিসেম্বর, ২০২৫ ১২:১৭ অপরাহ্ন

ছবিঃ নিজস্ব প্রতিবেদক

সিলেটে ইসলামী ও সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার (০৬ ডিসেম্বর) সকাল থেকেই আলিয়া মাদরাসা মাঠে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।  সমাবেশে ৮ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সমাবেশে শুরুতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর আমির মাওলানা ফখরুল ইসলাম। দুপুর ১টার পরে কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে উপস্থিত হবেন।

জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটের  দাবিতে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে ৮ দলের লিয়াজোঁ কমিটি।

আয়োজকরা জানান, সমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টি-বিডিপির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।

এদিকে, সমাবেশ সফল, সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট সিটি করপোরেশন, পিডিবিসহ সরকারি সংস্থা ও প্রতিষ্ঠান সহযোগিতায় করছেন বলে জানিয়েছেন আয়োজকরা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, ইসলামী, সমমনা, ৮ দল, বিভাগীয় সমাবেশ, শুরু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ