কানাইঘাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ১৩ নভেম্বর, ২০২৫ ৮:০৩ অপরাহ্ন
সিলেটে দিনভর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে নগরীর মদীনা মার্কেট, টিলাগড় এবং দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকায় পৃথকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে মদীনা মার্কেট এলাকায় আয়োজিত সমাবেশে সদর উপজেলা জামায়াতের আমীর নাজির আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
তিনি বলেন, ‘গণহত্যাকারী পলাতক আওয়ামী লীগ পুরনো কায়দায় দেশে আগুন সন্ত্রাস ও নাশকতার ষড়যন্ত্র করছে। তারা পালিয়ে থেকে লকডাউনের ডাক দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘আগুন সন্ত্রাসী ও নাশকতাকারীদের রাজপথে কোনো ছাড় দেওয়া হবে না। ২ হাজার শহীদ ও ৩০ হাজারের বেশি আহতের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের রাজনীতিতে আর কোনো স্থান নেই।’
এ সময় গণহত্যার দায়ে আওয়ামী ফ্যাসিস্টদের দ্রুত বিচার নিশ্চিত এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানে গণভোট আয়োজনের দাবি জানান মুহাম্মদ ফখরুল।
দুপুরে টিলাগড় এলাকায় অনুষ্ঠিত মিছিল-সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী। বিকেলে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকায় অনুষ্ঠিত মিছিল-সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল।
প্রতিটি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সিলেট জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিলেট জামায়াত, জামায়াতে ইসলামী বিক্ষোভ, টিলাগড় সমাবেশ, মদীনা মার্কেট সিলেট, দক্ষিণ সুরমা জামায়াত