কানাইঘাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ১৩ নভেম্বর, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ন
মরমি কবি ও সংগীতসাধক হাছন রাজার জন্মবার্ষিকী উপলক্ষে প্রথম স্মরণোৎসব পালনের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে এলাকাবাসী ও প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম (অচিনপুরী)।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন এবং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য স্মরণোৎসবের বিভিন্ন আয়োজন ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ডাক্তার জহিরুল ইসলাম (অচিনপুরী) বলেন, অনুষ্ঠানটি সামাজিকতা রক্ষা করে এবং মরমি কবির আধ্যাত্মিক গানের আলোকে পালন করা হবে। তিনি জোর দিয়ে বলেন, এই আয়োজনে কোনো ধরনের খারাপ বা নোংরা কিছুর স্থান থাকবে না। সবার মতামতের ভিত্তিতেই স্মরণোৎসব সফল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হান্নান, হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বিরহী কালা মিয়া ও আসাদুজ্জামান নুর, সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নু এবং সদস্য আব্দুল মনাফ।
হাছন রাজা, হাছন স্মরণোৎসব, বিশ্বনাথ সিলেট, অচিনপুরী, লোকসাহিত্য ও সংস্কৃতি