কানাইঘাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ৩০ অক্টোবর, ২০২৫ ৯:০০ অপরাহ্ন
জাতিসংঘের যুব আলোকচিত্র প্রতিযোগিতায় সেরাদের তালিকায় স্থান পেয়েছেন সিলেটের তরুণ আলোকচিত্রী উৎস কান্তি দাস। সারা দেশ থেকে নির্বাচিত ৮০ জন আলোকচিত্রীর মধ্যে তিনিই সিলেটের একমাত্র অংশগ্রহণকারী ছিলেন।
বুধবার (২৯ অক্টোবর) জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার গুলশানে অবস্থিত জাতিসংঘ ভবনে নির্বাচিত ছবিগুলোর প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
‘ইউথ অ্যাজ ক্যাটালাইস্ট অব চেঞ্জ’ শীর্ষক এই প্রদর্শনীর আয়োজন করে ইউএন বাংলাদেশ। ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উৎস কান্তি দাস এ বছর সিলেটের মদন মোহন কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “জাতিসংঘের মতো আন্তর্জাতিক মঞ্চে আমার কাজ প্রদর্শিত হওয়া এক বিশাল গর্বের বিষয়। আমি ছবির মাধ্যমে দেখাতে চেয়েছি, যুবসমাজই পরিবর্তনের প্রকৃত প্রেরণা—যারা আলো ছড়ায় চিন্তায়, কাজে ও স্বপ্নে। এই স্বীকৃতি আমাকে আরও গল্প বলার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অনুপ্রেরণা জোগাবে।”
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “আগামী দিনে আরও বড় পরিসরে কাজ করতে চাই। আমার ছবিগুলো যেন দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশ হয়ে উঠতে পারে—এই প্রত্যাশাই রাখি।”
জাতিসংঘের এ আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত ৮০ জন তরুণ আলোকচিত্রী অংশ নেন।
সিলেটের উৎস কান্তি দাস, জাতিসংঘ আলোকচিত্র প্রতিযোগিতা, যুব আলোকচিত্রী, ইউএন বাংলাদেশ, আলোকচিত্র প্রদর্শনী