দিরাইয়ে নব দম্পতির অস্বাভাবিক মৃত্যু, সংকটে সহায়তা নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
দৈনন্দিন
প্রকাশঃ ২৭ অক্টোবর, ২০২৫ ৭:০৪ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা—মধ্যনগর সড়কের ধর্মপাশা থেকে গাছতলা পর্যন্ত সড়ক পুনর্নির্মাণের দাবিতে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজলার রাজনগর গ্রামের সামনে এ কর্মসূচি পালিত হয়।
স্থানীয় নাগরিক অধিকার আন্দোলনের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১১ আগস্ট সড়কটি সুনামগঞ্জ সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থেকে নেত্রকোনা সওজের অধীনে স্থানান্তর করা হয়। তারপর থেকে ধর্মপাশা উপজেলায় সওজের সকল কার্যক্রম নেত্রকোনা অফিসের মাধ্যমে পরিচালিত হচ্ছে। গত বছর গাছতলা থেকে মধ্যনগর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক সংস্কার করা হলেও ধর্মপাশা থেকে গাছতলা পর্যন্ত অবশিষ্ট অংশের কাজ হয়নি। ফলে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে—বিশেষ করে বিজয় ২৪ চত্বর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা, সৈয়দপুর, মাটিকাটা, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ও সাবরেজিস্টার কার্যালয়ের সামনে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।
নাগরিক অধিকার আন্দোলনের প্রধান সমন্বয়কারী মুফতি মোল্লা মাহমুদ হাসানের সভাপতিত্বে ও সদস্য নাজমুল ইসলাম তপুর পরিচালনায় বক্তব্য দেন, সদস্য আজহারুল ইসলাম দীপ্ত, সামিউল হক সৌরভ, অনিক মজুমদার, মুফতি মহসিন উদ্দিন, সাইফুল ইসলাম, মুফাদ শাহ, যোবেয়ার আলম প্রমুখ।
এদিকে অবরোধ চলাকালে নেত্রকোনা সওজের উপ-সহকারী প্রকৌশলী শামীম হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন।
শামীম জানান, গত ১৩ অক্টোবর মন্ত্রণালয়ের বৈঠকে ধর্মপাশা থেকে গাছতলা পর্যন্ত সড়ক সংস্কারের জন্য ১৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী মাসেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বর থেকে জানুয়ারি মধ্যে কাজ শুরু করা যাবে।
এ বিষয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, নেত্রকোনা সওজের নির্বাহী প্রকৌশলী বুধবার ধর্মপাশায় এসে আন্দোলনকারীসহ স্থানীয়দের সাথে এ নিয়ে বসবেন এবং সড়ক সংস্কারের ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবেন।
র্মপাশা সড়ক সংস্কার, সুনামগঞ্জ খবর, নাগরিক অধিকার আন্দোলন, সওজ নেত্রকোনা, ধর্মপাশা অবরোধ