তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ অক্টোবর, ২০২৫ ৯:৩১ অপরাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে কুমিল্লা জেলার লালমাই থানার উত্তর দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও র্যাব-১১, নারায়ণগঞ্জের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার লিটন মিয়া (৩০) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নলুয়া গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকটিম দোয়ারাবাজার উপজেলার জনতা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির প্রাক্তন ছাত্রী। স্কুলে যাওয়া–আসার পথে লিটন তাঁকে প্রেমের প্রস্তাব দেয়। ভিকটিম রাজি না হওয়ায় লিটন মদ্যপ অবস্থায় রাস্তাঘাটে অশোভন আচরণ করত। পরিবারের মানসম্মানের ভয়ে মেয়েটির স্কুলে যাওয়া বন্ধ করে দেন অভিভাবকরা।
গত ১৫ জুলাই রাত ৮টার দিকে বাড়ির পাশে নলুয়া মরা নদীর ঘাটে অজু করতে গেলে লিটন ও তাঁর সহযোগীরা ওঁৎ পেতে থেকে তাঁকে জোরপূর্বক নৌকায় তুলে নিয়ে যায়। পরে ১৮ আগস্ট ভিকটিমের বাবার কাছে খবর আসে, লিটন তাঁকে নিজের বাড়িতে আটকে রেখে শারীরিক নির্যাতন করছে। সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
পরে জিজ্ঞাসাবাদে আসামি লিটন জানায়, সে ভয়ভীতি দেখিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করেছে।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৭/৯(১)/৩০ ধারায় মামলা করেন।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ বলেন, মামলার এজাহারনামীয় পলাতক ১ নম্বর আসামি লিটন মিয়াকে গ্রেপ্তার করে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
সিলেট, ধর্ষণ, স্কুলছাত্রী, গ্রেপ্তার