০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

জৈন্তাপুরে মানসিক ভারসাম্যহীন নাতির ইটের আঘাতে বৃদ্ধা নানির মৃত্যু

প্রতিনিধি, জৈন্তাপুর, সিলেট

প্রকাশঃ ১৯ অক্টোবর, ২০২৫ ১:৫০ অপরাহ্ন


সিলেটের জৈন্তাপুরে নাতির ইটের আঘাতে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজিবা বেগম (৯০) ঘাটেরচটির গ্রামের মৃত সজ্জাদ আলীর স্ত্রী।  এ ঘটনায় অ্ভিযুক্ত মানসিক ভারসাম্যহীন নাতি সুমন আহমেদকে (২০) আটক করেছে পুলিশ। তাকে ছয়মাস আগে  থেকে দেখাশোনা করতেন ওই বৃদ্ধা। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন সুমন দীর্ঘদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাতালে চিকিৎসাধীন ছিলো। ছয়মাস আগে তার মা মারা যাওয়া নানি তাকে দেখাশোনা করতেন। শনিবার রাতে হঠাৎ সুমনের চিৎকার শুনে পাশের ঘরের লোকজন ছুটে এসে দেখেন আজিবা বেগম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। পাশে বসে থাকা সুমন তখন কাঁদছিল। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

নিহতের স্বজনরা জানান, সুমন মানসিক ভারসাম্যহীন।  দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। ৬ মাস আগে তার মা মারা যাওয়ার পর থেকে তিনি নানির সঙ্গেই থাকতেন। শনিবার রাতে সরই নানিকে ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই নানির মৃত্যু হয়।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘ঘটনার পর মানসিক ভারসাম্যহীন নাতি সুমনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের পর আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জৈন্তাপুর, ইট, আঘাত, শতবর্ষী, নানি, হত্যা, নাতি, গ্রেপ্তার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ