
বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জ জেলার ৩০টি শাখায় কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। জেলার প্রধান ফসল বোরো ধান। কৃষকদের ধান উৎপাদনে দাদন না নিয়ে কৃষি ঋণ নেওয়ায় উৎসাহিত করতে এই মেলার আয়োজন করা হয়।
এই কার্যক্রমের অংশ হিসেবে তাহিরপুর উপজেলার বাদাঘাট শাখায়ও কৃষি ঋণ মেলা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন সোনালি ব্যাংক বাদাঘাট শাখা ব্যবস্থাপক মো. মহিবুর রহমান। বাংলাদেশ কৃষি ব্যাংক বাদাঘাট শাখা ব্যবস্থাপক এস এম মুনিব খান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম (ধানু)।
জানা গেছে, বাদাঘাট শাখায় রবি মৌসুমের ফসল ঋণ বিতরণ কার্যক্রমের আজ (বুধবার) প্রথম দিনে ১৯ জন ঋণ গ্রহীতার মাঝে প্রকাশ্যে ৯ লাখ ৫ হাজার টাকা নতুন কৃষি ঋণ বিতরণ করা হয়। চলতি অর্থ-বছরে (২০২৫-২৬) বাদাঘাট কৃষি ব্যাংক শাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ কোটি ৪২ লাখ টাকা।
কৃষি ব্যাংক সহজ শর্তে হয়রানীমুক্ত ভাবে কৃষকদের কৃষি ঋণ দেয় জানিয়ে বাদাঘাট শাখা ব্যবস্থাপক এস এম মুনিব খান বলেন, কৃষক চাইলে স্বল্প সুদে সারা দেশের ন্যায় এই শাখা থেকেও রবি ফসল মৌসুমের জন্য কৃষি ঋণ নিতে পারবে। এই কার্যক্রম চলবে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
তাহিরপুর, সুনামগঞ্জ, কৃষি ব্যাংক


