০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

যাদুকাটায় অবৈধভাবে বালু উত্তোলন, ৬ জনকে কারাদণ্ড

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৩ অক্টোবর, ২০২৫ ১২:২৩ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে টাস্কফোর্সের অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে অবৈধভাবে যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন ও পাচারের অপরাধে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসময় তিনশো ঘনফুট বালুসহ দুইটি নৌকা জব্দ করা হয়। 

গ্রেপ্তার ৬জন হলেন, আলী হোসেন (২২) আবুল বাসার (৩০), নবী হোসেন (২০), সাজ্জাদ মিয়া(২৩) শাকিল আহমেদ (২৮) ও হৃদয় শাহ (২৪)। তাঁদের প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (২০১০) অনুযায়ী দুই মাসের করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম ইয়াসির আরাফাত। এসময় তাহিরপুর থানা পুলিশ সঙ্গে ছিলেন।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

যাদুকাটা, অবৈধভাবে, বালু উত্তোলন, কারাদণ্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ