০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সাদাপাথর লুট: কোম্পানীগঞ্জের ইউপি চেয়ারম্যান আলফু মিয়া গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৫ অক্টোবর, ২০২৫ ৮:২৫ অপরাহ্ন

ছবিঃ কাজী আব্দুল অদুদ ওরফে আলফু মিয়া। সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত সাদাপাথর লুটকাণ্ডে নাম আসা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল অদুদ ওরফে আলফু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় কোম্পানীগঞ্জ কৃষি ব্যংকে সামনে থেকে  তাকে গ্রেপ্তার করা হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, কোম্পানীগঞ্জ থানায় ৪টি ও কোতোয়ালী থানায় দু’টি মামলায় আব্দুল অদুদ ওরফে আলফু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে। 
 
এছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাদাপাথর লুটে জড়িত ব্যক্তিদের তালিকায় আলফু মিয়ার নাম ২৬ নম্বরে রয়েছে।
 
ওসি রতন শেখ বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’ 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সাদাপাথর লুট, আলফু মিয়া গ্রেপ্তার, কোম্পানীগঞ্জ সংবাদ, সিলেট ধলাই নদ, ভোলাগঞ্জ বালুমহাল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ