০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

জকিগঞ্জে ব্যবসায়ী নোমান হত্যা: শ্যালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ অক্টোবর, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটের জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলায় নিহতের শ্যালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।


জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম হানিফ উদ্দিন সুমন। তিনি উপজেলার ঘেচুয়া গ্রামের বাসিন্দা। 


ওসি জানান, মামলার দায়েরের পর প্রাথমিকভাবে নিহতের স্ত্রী, দুই মেয়ে, শ্যালকসহ অন্তত ১০ জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শ্যালক হানিফ উদ্দিন সুমনকে থানায় নিয়ে আসা হয়। এরপর গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করে তাকে আটক দেখানো হয় এবং পরবর্তীতে আদালতে প্রেরণ করা হয়েছে।


ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘মামলার তদন্ত অব্যাহত আছে। আমাদের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’  


জানা গেছে, নিখোঁজের তিনদিন পর গত বুধবার (২ অক্টোবর) বিকেলে শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের একটি ধানক্ষেত থেকে নোমান উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিহত নোমান কালিগঞ্জ বাজারে মুদি দোকান চালাতেন। তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন শেষে দেশে ফিরে দুই বছর ধরে ব্যবসা করছিলেন।


উল্লেখ্য, নিহত নোমান উদ্দিন দীর্ঘদিন সৌদি আরবে থেকে কাটিয়ে দুই বছর আগে দেশে এসে কালিগঞ্জ বাজারে মুদি ব্যবসা শুরু করেন। নিখোঁজের তিনদিন পর বুধবার (২ অক্টোবর) বিকেলে শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের একটি ধানক্ষেত থেকে নোমান উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

গ্রেপ্তার, জকিগঞ্জ, ব্যবসায়ী হত্যা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ