তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ন
সিলেটের মোগলাবাজারে দুই বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রতিবেশি এক কিশোরকে (১৩) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলাবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিয়ানীবাজার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার ভুক্তভোগী ওই শিশুর পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। এরপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে বিয়ানীবাজার তার নিজ বাড়ি থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।’
মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশনা মোতাবেক গ্রেপ্তারকৃত ওই কিশোরের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে সোমবার শিশুটিকে গুরুতর শারীরিক সমস্যার কারণে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-তে ভর্তি করা হয়।
শিশুটির মা জানান, ঘটনার পর থেকে মেয়েটি অস্বাভাবিক আচরণ করছে। সে সবসময় কান্না করছে পরে তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসকরা শারীরিক পরীক্ষার পর বিষয়টিকে যৌন নির্যাতনের ঘটনা হিসেবে চিহ্নিত করেন এবং শিশুটিকে ওসিসি সেন্টারে ভর্তি করেন।
চিকিৎসকরা জানান, শিশুটিকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এটি একটি পুলিশ কেস হিসেবে নথিভুক্ত করা উচিত। এ বিষয়ে থানায় যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়।
শিশুটির বাবা জানান, গত ১০ আগষ্ট এ ঘটনার পর একজন পুলিশ সদস্য ঘটনাস্থলে আসেন সে সময় স্থানীয় মুরুব্বিরা পুলিশের সাথে কথা বলেন তার পরই পুলিশ চলে যায়।
ধর্ষণ, আটক-গ্রেপ্তার, সিলেট, শিশু ধর্ষণ