০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সাদা পাথর লুটের ঘটনায় আলোচিত বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৫৪ পূর্বাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটের সাদা পাথর লুটপাটের ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

শনিবার রাত আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ। 

 

র‌্যাব জানায়, সাহাব উদ্দিনের বিরুদ্ধে সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় ৭টি মামলা রয়েছে। গ্রেফতারে পর তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট এলাকায় অবৈধভাবে বিপুল পরিমাণ সাদা পাথর উত্তোলন হয়, যা নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। শনিবার রাত ১১টার দিকে নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অন্যতম মূলহোতা সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সিলেটের কোম্পানীগঞ্জ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় খনিজ সম্পদ আইনসহ ৭টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

উল্লেখ্য, সাদা পাথর লুটপাট নিয়ে ব্যাপক সমালোচনার পর গত ১১ আগস্ট সাহাব উদ্দিনের উপজেলা বিএনপির সভাপতির পদসহ সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে।  


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সাদা পাথর লুটপাট, বিএনপি সভাপতি, সাহাব উদ্দিন গ্রেপ্তার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ