০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলন, ৫ জনের কারাদণ্ড

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৮ আগস্ট, ২০২৫ ৩:০৫ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় পাঁচজনকে আটক করে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে শান্তিপুর নদীতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার বদরপুর গ্রামের ফজর আলী (৫০), আমবাড়ি গ্রামের আব্দুর রশিদ (৩১), হলহলিয়া (চরগাঁও) গ্রামের মিস্টার নুর (২৮), আমতৈল গ্রামের মিয়া চান (২২) ও একই গ্রামের জাহাঙ্গীর আলম (২৮)।

স্থানীয় সূত্র জানায়, গত কয়েক মাস ধরে ইজারা বহির্ভূত শান্তিপুর নদী এলাকায় রাতের আঁধারে বালু উত্তোলন এবং দিনে বাল্কহেড নৌকা দিয়ে পাচার করে আসছিল একটি প্রভাবশালী সিন্ডিকেট।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু বলেন, আমি মাত্রই এখানে যোগদান করেছি। খবর পেয়ে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

তাহিরপুর, সুনামগঞ্জ, বালু উত্তোলন, কারাদণ্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ