তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৭ আগস্ট, ২০২৫ ৮:১৪ অপরাহ্ন
শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে হবিগঞ্জ জেলার বাহুবল থানার পুটিজুরী ইউনিয়নের দিগম্বর বাজার এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
বুধবার ( ২৭ আগস্ট) শ্রীমঙ্গল থানাপুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, গত ১২ আগস্ট শ্রীমঙ্গল থানাধীন ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামের মোঃ ইয়ারুপ মিয়ার বাসার স্টোর রুম থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ বিষয়ে ভুক্তভোগী শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশের একটি বিশেষ টিম তদন্ত শুরু করে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলার বাহুবল থানার পুটিজুরী ইউনিয়নের দিগম্বর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কাশফুল নামক দোকানের সামনে থেকে চুরি যাওয়া মোটরসাইকেলসহ একজনকে আটক করা হয়। গ্রেপ্তার বাছির মিয়া বাহুবল উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।