০১ জুন ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

সিলেটে ‘অপারেশনের ভয়ে’ হাসপাতাল থেকে লাফ, রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ আগস্ট, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

অপারেশনের ভয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ম তলা থেকে লাফিয়ে পড়ার পর আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ফয়েজ আহমদ (৩০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।

 

রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক ডা. এটিএম রাসেল মিশু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

 

জানা যায়, মূত্রথলি ও মূত্রনালীর সমস্যা নিয়ে ফয়েজ আহমদ হাসপাতালটিতে ভর্তি ছিলেন। সোমবার (২৫ আগস্ট) তার অস্ত্রোপচারের সময় নির্ধারিত ছিল। তবে অপারেশনের ভয় থেকে তিনি ৯ম তলার সিঁড়ির পাশে জানালার ফাঁক দিয়ে লাফ দেন।

 

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আইসিউতে ভর্তি করা হয়। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

হাসপাতালের সহকারি পরিচালক ডা. এটিএম রাসেল মিশু বলেন, ‘রোগীর অপারেশনের সময় নির্ধারিত ছিল, সাথে তার স্ত্রীও ছিলেন। এর মধ্যেই তিনি ইমার্জেন্সি এক্সিটের অংশে যেখানে নিরাপত্তা বেষ্টনি নেই, সেখান থেকে লাফ দেন। তার কিছু সাইকোলজিক্যাল ইমব্যালেন্স ছিল বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

 

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট ওমেন্স হাসপাতাল, হাসপাতাল থেকে লাফ, মৃত্যু, অপারেশন, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ