০৪ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেটে ৬১২৫ কেজি অবৈধ ভারতীয় চিনি উদ্ধার

ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৮ এপ্রিল, ২০২৫ ১২:০৪ অপরাহ্ন

ছবিঃ উদ্ধারকৃত ভারতীয় চিনি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেট সংলগ্ন নতুনপাড়া এলাকা থেকে ৬ হাজার ১২৫ কেজি চিনি উদ্ধার করেছে  এয়ারপোর্ট থানা পুলিশ। চালকসহ ২/৩ জন অজ্ঞাতনামা আসামি চিনিভর্তি ট্রাকটি রেখে পালিয়ে গেছে। 

 

রবিবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। 

 

পুলিশ জানায়, গত ২৭ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে কোম্পানীগঞ্জ টু সিলেট শহরগামী রোডে বড়শালা বাইপাসের সামনে একটি ট্রাককে সন্দেহজনকভাবে সিগন্যাল দেন এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়ির কর্তব্যরত এসআই মোঃ মাসুদ মিয়াসহ অন্যান্যরা। পুলিশের সিগন্যাল অমান্য করে ট্রাকটি দ্রুতগতিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেট দিয়ে মালনীছড়া চা বাগানের ভিতরে প্রবেশ করে। পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ট্রাকটির পিছু ধাওয়া করলে, চালকসহ ২/৩ জন অজ্ঞাতনামা আসামি ট্রাকটি এয়ারপোর্ট থানাধীন নতুনপাড়া কাঁচা রাস্তার ওপর ফেলে পালিয়ে যায়। ট্রাকটি তল্লাশী চালিয়ে ১২৫ বস্তা তথা ৬হাজার১২৫ কেজি ভারতীয় চিনিসহ একটি ট্রাক উদ্ধার করা হয়েছে, চিনির আনুমানিক মূল্য ৭ লক্ষ ৩৫হাজার টাকা। 

 

পুলিশ আরও জানান, ঘটনাটি নিয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা (মামলা নং ২৩, ২৭/০৪/২০২৫) রজু হয়েছে। চালকসহ পলাতক আসামীদের গ্রেফতারী অভিযান অব্যাহত আছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ