১২ জুন ২০২৬

দৈনন্দিন

শাল্লায় বিএনপির গণসমাবেশে অ্যাড. তাহির রায়হান

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৩ আগস্ট, ২০২৫ ৭:৩১ অপরাহ্ন


সুনামগঞ্জের শাল্লায় বিএনপির গণসমাবেশ করেছেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল। শনিবার (২৩ আগস্ট) বিকেলে ৪নং শাল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. পাবেল বলেন, ‘নির্বাচন খুব সন্নিকটে। তাই দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি দল আমাকে মনোনয়ন দেবেন। কারন দলের দুঃসময়েও আমি জনগণের কাছে গিয়েছি।’

 

তিনি বলেন, ‘মানুষের জন্য বিভিন্নভাবে কাজ করেছি। যাকে যেভাবে সম্ভব সহযোগিতা করেছি। গ্রামগঞ্জে গিয়ে সাধারণ মানুষকে দেশনায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিয়েছি। তারেক রহমানের নির্দেশে করোনা ও ভয়াবহ বন্যার সময় মানুষের জন্য কাজ করেছি। তাই এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলকে আরও শক্তিশালী করে তুলতে হবে।’  

 

শাল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আবু সাইদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা চৌধুরী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম সিরাজ, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজান, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৩নং বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল করিম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব দুলাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নুরুল আমিন, ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না, সদস্য সচিব বাপন আহমেদ। 

 

অন্যানদের মধ্যে বক্তব্য দেন, ২নং হবিবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আলামিন মিয়া, ৩নং বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদ হোসেন সাগর সহ স্থানীয় নেতৃবৃন্দ। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

তাহির রায়হান, দিরাই-শাল্লা, বিএনপি, রাজনীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ