আবারও ৪.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল সিলেট
দৈনন্দিন
প্রকাশঃ ২৩ আগস্ট, ২০২৫ ৩:৪০ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধারাম হাওরে যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এতে শিশুসহ দুইজন নিখোঁজ রয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কান্দাপাড়া এলাকা থেকে মহেশপুরগামী একটি নৌকা ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নৌকাটিতে ৭ জন যাত্রী ছিলেন। ঝড়ো বাতাসে নৌকাটি ডুবে গেলে আশপাশের নৌকার লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। এতে রাধানগর গ্রামের রিপন মড়ল (৪৫), শফিকুল ইসলাম (৫০), কান্দাপাড়ার বাবুল মিয়া (৪৫), তাঁর মেয়ে ইসরাত (১০) এবং একই গ্রামের হামিম (১০)—এই পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়।
তবে কেশবপুর গ্রামের সামসুদ্দিন (৬০) ও বাবুল মিয়ার ছোট মেয়ে নুসরাত (৭) নিখোঁজ রয়েছেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ইতিমধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুইজনকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে।
ধর্মপাশা, সুনামগঞ্জ, নৌকা ডুবি, নিখোঁজ