তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২২ আগস্ট, ২০২৫ ১:৩২ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর থেকে ভুয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্য পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক যুবক সুনামগঞ্জের সদর উপজেলার মাইজবাড়ি এলাকার বাসিন্দা আরাফাত হোসাইন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে সাড়ে ৯টার দিকে এনএসআইয়ের দেয়া তথ্যের ভিত্তিতে তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর এলাকা থেকে তাঁকে আটক করে তাহিরপুর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
জানা গেছে, আরাফাত হোসাইন এর পৈতৃক নিবাস তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর (রায় পাড়া) গ্রামে। তাঁর বাবা সাধন বিশ্বাস। ২০২৩ সালে আরাফাত হোসাইন হিন্দু ধর্ম ত্যাগ ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের নতুন গুদিগাঁও গ্রামের একজন মুসলিম মেয়েকে বিয়ে করেন এবং তখন থেকে তিনি সুনামগঞ্জের মাইজবাড়ি গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন।
ভুয়া এনএসআই পরিচয়কারী আরাফাত হোসাইনের বিরুদ্ধে চাকুরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার এসআই নাজমুল ইসলাম বলেন, ভুয়া এনএসআই সদস্য পরিচয়দানকারী ওই যুবকের বিরুদ্ধে যথাযত প্রক্রিয়ায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সিলেট, এনএসআই, পুলিশ, আটক