কানাইঘাটে জাহাঙ্গীর হত্যা মামলার তিন আসামী কক্সবাজার থেকে গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২১ আগস্ট, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামে সম্প্রতি সংঘটিত এক রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে ছাতক সেনা ক্যাম্প ও জগন্নাথপুর থানা পুলিশের যৌথ পরিচালনায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এসময় বিপুল অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
ছাতক সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ফারাবী বিন আলীর নেতৃত্বে ২৫ সদস্যের সেনা টহল দল এবং জগন্নাথপুর থানার রাত্রীকালীন টহল ডিউটির দায়িত্বপ্রাপ্ত এসআই মো. হাদী আব্দুল্লাহ, এএসআই কামাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্স যৌথভাবে এই অভিযানে অংশগ্রহণ করেন।
জানা যায়, কয়েক সপ্তাহ আগে ইসহাকপুর গ্রামে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়, যেখানে প্রকাশ্যে গুলিবর্ষণ এবং দেশীয় অস্ত্রের ব্যবহারের ঘটনা ঘটে। সংঘর্ষের একটি ভিডিও ক্লিপ ছাতক সেনা ক্যাম্পের হাতে পৌঁছালে সেটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। ভিডিও বিশ্লেষণের মাধ্যমে ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করতে সেনাবাহিনী গোয়েন্দা তৎপরতা শুরু করে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ইসহাকপুর গ্রামের এলাইছ মিয়ার ছেলে রাবেল মিয়াকে (২২) গ্রেপ্তার করা হয়। অভিযানে রাবেলের বাড়ির সংলগ্ন পুকুরপাড় থেকে বিপুল পরিমাণ দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল একটি পুরাতন কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, দুটি পুরাতন পাইপ গান, একটি তাজা কার্তুজ, একটি লোহার তৈরি ক্লিনিং রড, একটি চাপাতি ও ছয়টি ধারালো ছুরি।
এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ায় জগন্নাথপুর থানায় হস্তান্তর করেছে ছাতক সেনা ক্যাম্প। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা (মামলা নং-০৯) রুজু করা হয়। আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ছাতক, সেনা ক্যাম্প, অভিযান, গ্রেপ্তার