০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

বানিয়াচংয়ে সেনা অভিযানে জুয়ার আসর থেকে ৭ জন আটক

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ১৯ আগস্ট, ২০২৫ ৫:২৮ অপরাহ্ন


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সেনা অভিযানে জুয়ার আসর থেকে সাতজনকে আটক করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত উপজেলার ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা গ্রামে এ অভিযান চালানো হয়।

অভিযানটি পরিচালনা করেন বিএ-৯৫২৬ মেজর কাজী ফয়সাল আহমেদ। স্থানীয় মো. মান্নান মিয়ার বাড়িতে জুয়ার আসর বসানো অবস্থায় তাদের হাতেনাতে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় অশান্তি সৃষ্টি করে আসছিলেন।

অভিযানে নগদ ১১ হাজার ২৭০ টাকা, ছয়টি বাটন মোবাইল ফোন, একটি স্মার্টফোন, একটি মোটরসাইকেল ও ১০ প্যাকেট তাস জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের বদুর উদ্দিনের ছেলে মো. আফুজ মিয়া (৫২), আব্দুল শফিকের ছেলে মুতাব্বির মিয়া (৫০), মো. আলম উল্লার ছেলে আলী হায়দার (৭২)। এছাড়া বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের আব্দুল আলীর ছেলে নবীউল (৫৩), সঞ্জব আলীর ছেলে সুমন মিয়া (৪৫), আজগর আলীর ছেলে মহন মিয়া (৩৫) এবং মিয়াখানী গ্রামের মৃত আলতাব মিয়ার ছেলে আশিক মিয়া (৫০)।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের থানার ডিউটি অফিসার এসআই জিয়ার কাছে হস্তান্তরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, বানিয়াচং, সেনাবাহিনী, অভিযান, আটক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ