তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৬ আগস্ট, ২০২৫ ৯:৩৭ অপরাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইজন নিহতের ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার লক্ষীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নিহত আব্দুল মতিনের ছেলে মো. জাকারিয়া (২৩) এবং নিহত আকবর আলীর ছোট ভাই জাবের আহমদ (২২)।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দু’জন নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতদের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
উল্লেখ্য, গতকাল শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার লক্ষীপুর গ্রামে ফুটবল খেলার সময় মাঠের মারামারি থেকে সংঘর্ষ শুরু হয়। দুই দফায় চলা এই সংঘর্ষে জিরাগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মনাফের ছেলে আব্দুল মতিন (৪৬) এবং লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকবর আলী (৩৮) নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের আরও অন্তত চার থেকে পাঁচজন আহত হন।
গ্রেপ্তার, পুলিশ, দোয়ারাবাজার, সংঘর্ষে নিহতের ঘটনায় নিহত