০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

ক্বীন ব্রীজ এলাকায় যুবক খুনের আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৮ আগস্ট, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ন

ছবিঃ প্রতিকী ছবি

সিলেট নগরীর ক্বীন ব্রিজ এলাকায় যুবক খুনের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 


আটক যুবকের নাম নাঈম আহম্মদ রজব (১৯)। সে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল (পানিছড়া) গ্রামের মো. মনাফ মিয়ার ছেলে। বর্তমানে সে নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার ১ নম্বর রোডের বাসিন্দা। 


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) মো. সজীব খান বিষয়টি নিশ্চিত করেছেন। 


এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ক্বীন ব্রিজের নিচে আলী আমজদের ঘড়ির পাশে প্রকাশ্যে ছুরিকাঘাতে ডালিম আহমদ (৩৫) নামে এক যুবক নিহত হন। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা এলাকার লোকমান মিয়ার ছেলে।


এসএমপি উপকমিশনার (উত্তর)মো. সজীব খান জানান, ‘নিহত যুবক ও আটক রজব আলী দুজনই ছিনতাইকারী চক্রের সদস্য। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে-বখরা আদায় নিয়ে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে ডালিমকে ছুরিকাঘাত করা হয়। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে জড়িত থাকলে তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ক্বীন ব্রীজ, যুবক খুন, আটক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ