০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

দোয়ারাবাজারে কবির হত্যা মামলায় গ্রেপ্তার ৪

প্রতিনিধি, দোয়ারাবাজার, সুনামগঞ্জ,

প্রকাশঃ ৭ আগস্ট, ২০২৫ ১০:০১ অপরাহ্ন


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত কবির উদ্দিন হত্যা মামলার চার আসামীকে সিলেট ও সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ ও র‍্যাব ৯।

বৃহস্পতিবার (৭ আগস্ট) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন— মৃত সিকন্দর আলীর ছেলে গেদা মিয়া (৫০), তাজ উদ্দিন (৫৬), আফিজ আলীর ছেলে আলী হোসেন (৪৪) ও ফরজ আলীর ছেলে সুজন মিয়া (৪৪)। 

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সুনামগঞ্জের ওয়েজ খালি এলাকায় অভিযান চালিয়ে গেদা মিয়া, আলী হোসেন ও সুজন মিয়াকে গ্রেপ্তার করে র‍্যাব-৯। পরে আসামিদের দোয়ারাবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও অপর আসামি তাজ উদ্দিনকে সিলেট থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে দোয়ারাবাজার থানা পুলিশ। 

গ্রেপ্তারের সত্যতা ওসি জাহিদুল হক জানান, কবির উদ্দিন হত্যা মামলার চার আসামিকে সিলেট ও সুনামগঞ্জ থেকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, গত বুধবার ২৩ জুলাই সকাল ৮টায় উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে কবির উদ্দিন (৪৫) ঘটনাস্থলেই নিহত হন।  


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

দোয়ারাবাজার হত্যাকাণ্ড,কবির উদ্দিন হত্যা,জমি সংক্রান্ত বিরোধ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ