০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ৭ আগস্ট, ২০২৫ ৭:২৮ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ আগস্ট) শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার খাইছড়া চা বাগান এলাকার ১২নং লাইনের মানিক নায়েকের ছেলে মিন্ট নায়েক ওরফে কৃষ্ণ, ভাড়াউড়া চা বাগান, দক্ষিণ লাইন এলাকার ধারু হাজরার ছেলে  কিশোর হাজরা ও একই এলাকার সুধাম হাজরার ছেলে বিকাশ হাজরা। 

থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের জুলাই মাসে শ্রীমঙ্গলের হুসনাবাদ চা বাগান এলাকায় তাদেরকে বিদেশি মদসহ গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়।

ওই মামলায় অপরাধী প্রমাণিত হওয়ায় বিচারিক আদালত তাদের প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়। 

গ্রেপ্তারের পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল মাদক মামলা,মৌলভীবাজার পুলিশ গ্রেপ্তার,সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার,চা বাগান এলাকা অভিযান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ