০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

জাফলং চা বাগানে যুবককে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ৬ আগস্ট, ২০২৫ ৫:২৮ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানে ইমাম উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিহতের বাবা হরমুজ আলী বাদী হয়ে এই মামলা দায়ের করেন। 

 

মামলায় কপিল উদ্দিন লিটনকে প্রধান আসামী করে ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামী করা হয়েছে। 

 

এদিকে, এ ঘটনায় গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন, জাফলং চা-বাগান এলাকার মনজ্জির আহমদের ছেলে কপিল উদ্দিন লিটন, স্বর্গীয় বসন্ত গোয়ালার ছেলে নিরঞ্জন গোয়ালা, শুধু প্রধানের ছেলে আক্কেল প্রধান, বীরেন ঘাটুয়ার ছেলে বিশ্বজিত, চুনিলাল কর্মকারের ছেলে চপ্পল কর্মকার, হৃদয় মৃধার ছেলে সঞ্জিত মৃধা, বীরেন রায়'র ছেলে কাজল রায়, মঙ্গল রায়ের ছেলে কাজল রায়, বাবুল কর্মকারের ছেলে সজীব কর্মকার।

 

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ জানান, জাফলং চা-বাগানে হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। যার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ৯জনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

উল্লেখ্য, সোমবার রাতে চা বাগানে ইমাম উদ্দিনকে আটক করে মারধর করা হয়। মারধরের এক পর্যায়ে ইমাম উদ্দিনের মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জাফলং চা-বাগানের একটি কক্ষ থেকে ইমাম উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইমাম উদ্দিন উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ