০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

বিশ্বনাথে একাধিক মামলার আসামি আ. লীগ নেতা আশিক গ্রেপ্তার

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ৫ আগস্ট, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ন


সিলেটের বিশ্বনাথে একাধিক মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আশিক আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার সেনারগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার হওয়া আশিক আলী উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম হাজী ইছকন্দর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি দায়ের হওয়া দুটি মামলাসহ বেশ কয়েকটি মামলায় তিনি অভিযুক্ত। তার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করা হয় ২০২৪ সালের ৬ মে, যা মূলত ২০১২ সালের ২৩ এপ্রিল বিএনপি নেতা এম. ইলিয়াস আলী নিখোঁজের ঘটনার পরবর্তী সহিংসতার ঘটনায় দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন সহিংসতায় আহত হাবিবুর রহমান।

 মামলায় আশিক আলী ছাড়াও ১০৫ জনকে এজাহারনামীয় এবং আরও প্রায় ৩ শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলা নম্বর: ১০ (তারিখ: ২২.০৬.২৫)।

দ্বিতীয় মামলাটি দায়ের করা হয় ২০২৪ সালের ৪ আগস্ট। ওইদিন বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারস্থ আল-হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সিটির চেয়ারম্যান সাদেকুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে আশিক আলীসহ ৮৩ জন এজাহারভুক্ত এবং আরও ৫০-৬০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলা নম্বর: ১০ (তারিখ: ১৮.০৮.২০২৪)।

এছাড়া পৌর শহরের আল-মদিনা হোটেলে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা আরেক মামলাতেও আশিক আলী এজাহারনামীয় আসামি বলে জানায় পুলিশ।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

বিশ্বনাথ আওয়ামী লীগ, আশিক আলী গ্রেপ্তার, সিলেট রাজনীতি, ইলিয়াস আলী নিখোঁজ মামলা, বিশ্বনাথে সহিংসতা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ