কানাইঘাটে জাহাঙ্গীর হত্যা মামলার তিন আসামী কক্সবাজার থেকে গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৫ ৮:০৫ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৪ আগস্ট) উপজেলার মির্জাপুর ইউনিয়নের শমশেরগঞ্জ বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নজরুল ইসলাম (৩২) ও মধু মিয়া (৪৫)। অভিযানে তল্লাশি চালিয়ে নজরুল ইসলামের লুঙ্গির কোচা থেকে ১০৫ পিস এবং মধু মিয়ার লুঙ্গি থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে ইয়াবা বিক্রির কথা স্বীকার করেছে। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে পূর্বেও ডাকাতি, খুন ও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে।
ঘটনার সাথে জড়িত আরও একজন পলাতক রয়েছে বলে জানা গেছে। আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়।
মাদক, ইয়াবাসহ গ্রেপ্তার, শ্রীমঙ্গল, পুলিশ