০৫ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

বিশ্বনাথে ‘চুরি-লুটপাট’ মামলায় চাচা-ভাতিজা গ্রেপ্তার

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ৪ আগস্ট, ২০২৫ ৭:২৮ অপরাহ্ন


সিলেটের বিশ্বনাথে ‘চুরি-হামলা-ভাংচুর-লুটপাট’র মামলায় চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) গভীর রাতে উপজেলার জানাইয়া নোয়াগাঁও গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– ওই গ্রামের মৃত আমান আলীর ছেলে জামাল উদ্দিন এবং তার ভাতিজা রাসেল উদ্দিন। রাসেল উদ্দিন একই গ্রামের তাজ উদ্দিনের ছেলে।

তাদের বিরুদ্ধে বিশ্বনাথ সিআর মামলা নম্বর ২৮/২০২৫-এর অধীনে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। বিশ্বনাথ থানার এসআই জহিরুল ইসলাম ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, জানাইয়া নোয়াগাঁও গ্রামের মৃত হাজী তৈমুছ আলীর কন্যা ও গৌছ আলীর স্ত্রী মোছা শেফালী বেগম বাদি হয়ে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার গ্রেপ্তারকৃত দুইজনসহ ৭ জনকে আসামি করা হয়। 

মামলার অন্যান্য আসামিরা হলেন- জানাইয়া নোয়াগাঁও গ্রামের মৃত আমান আলীর পুত্র তাজ উদ্দিন, নাজিম উদ্দিন, নিজাম উদ্দিন, নিজাম উদ্দিনের স্ত্রী রত্না বেগম, মৃত আফতর আলীর ছেলে সানুর আলী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৪ ও ২৫ ডিসেম্বর বিভিন্ন সময়ে অভিযুক্তরা বাদীর স্বামীকে মারধর করেন। এরপর পৈত্রিক বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে তার ভাই তাহির মিয়ার স্ত্রী ক্যান্সার আক্রান্ত রুবিনা বেগমের ৮ ভরি স্বর্ণ, বোন নিলুফা বেগমের ৮ ভরি স্বর্ণ, ও কানাডা প্রবাসী বোন ছায়ারুন নেছার ৭ ভরি স্বর্ণসহ প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালংকার ও ২ লাখ টাকা নগদ অর্থ নিয়ে যান।

এছাড়া বাড়ির আসবাবপত্র ভাংচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি এবং জমি থেকে ১০ মন পাকা ধান কেটে নেওয়ার অভিযোগও এজাহারে উল্লেখ করা হয়।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

বিশ্বনাথ গ্রেপ্তার, সিলেট চুরি মামলা, চাচা ভাতিজা গ্রেপ্তার, জানাইয়া নোয়াগাঁও, বিশ্বনাথ থানার মামলা, স্বর্ণালংকার চুরি, শেফালী বেগম অভিযোগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ