২৯ জুলাই ২০২৬

দৈনন্দিন

দোয়ারাবাজারে অনুমতি না নিয়ে ছাত্রদলে নাম জড়ানোর অভিযোগ

প্রতিনিধি, দোয়ারাবাজার, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৮ জুলাই, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ন


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এক ছাত্রদল নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিজের পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে ফেসবুকে প্রকাশিত এক স্ট্যাটাসে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

মোনায়েম ওয়াসিফ মিকদাদকে প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক পদে রেখে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিবের সম্মিলিত স্বাক্ষরে গত রোববার (২৭ জুলাই) তার নাম কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। 

পদত্যাগপত্রে মিকদাদ লিখেছেন, 'আমি এই কমিটির বিষয়ে একদমই অবগত ছিলাম না এবং আমাকে কোনো আলোচনা ছাড়াই কমিটিতে নাম ব্যবহার করা হয়েছে। আমার পরিবার আমাকে রাজনীতি মুক্ত পরিবেশে পড়াশোনা করানোর জন্য এই স্কুলে ভর্তি করিয়েছে। আমি কখনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়নি এবং আগ্রহীও নই। আমার নাম ব্যবহার অবিলম্বে প্রত্যাহার করার অনুরোধ জানাচ্ছি।'

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষকদের দৃষ্টি আমার প্রতি বদলে গেছে, যা আমার জন্য কষ্টের। আমি শুধু একজন ছাত্র, পড়াশোনায় মনোযোগ দিতে চাই, রাজনীতির অংশ হতে চাই না।

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে যোগাযোগ সম্ভব না হলেও, দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দিন শিহাব জানান, জেলা ছাত্রদলের নেতারা কমিটি অনুমোদন করেছেন, তবে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি উপজেলা ও অন্যান্য জায়গাতেও ঘটছে।



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ