সিলেটে পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, ৭৩ যানবাহনের বিরুদ্ধে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৬ জুলাই, ২০২৫ ৬:২৬ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় জমি দখলের অভিযোগ উঠেছে বিএনপি ও জামায়াতপন্থী দুই ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. রফিক আলী।
ভুক্তভোগী জগন্নাথপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আলিয়াবাদ এলাকার বাসিন্দা।
লিখিত অভিযোগে ভুক্তভোগী জানান, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মইনুদ্দিন মিয়া এবং তার ছোট ভাই জামায়াত নেতা মো. নূর উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় সালিস বৈঠকে উভয় পক্ষের স্বাক্ষরে একটি চুক্তি হয়। সেখানে নিরপেক্ষ সার্ভেয়ারের মাধ্যমে জমির মালিকানা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে অভিযুক্ত মইনুদ্দিন ও নূর উদ্দিন লাঠি, রড ও শাবল নিয়ে জমিতে জোরপূর্বক প্রবেশ করেন। তারা জমির আইল কেটে ফসলের ক্ষতি করেন। বাধা দিতে গেলে রফিককে মারধর করে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা হুমকি দিয়ে এলাকা ছেড়ে চলে যান।
রফিক আলী জানান, হামলাকারীরা থানায় অভিযোগ দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যান। তিনি বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মইনুদ্দিন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অভিযোগ ভিত্তিহীন। জমিটি আমাদের পৈতৃক সম্পত্তি, কারো জমি জোর করে দখল করিনি।’
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জগন্নাথপুর, জমিদখল