তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৩ জুলাই, ২০২৫ ৫:১২ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (১৩ জুলাই) ভোররাতে উপজেলার গড়েরঘাট ফাজিলপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় বালু বোঝাই একটি স্টিলবডি নৌকাও জব্দ করা হয়েছে। জব্দ করা বালুর পরিমাণ প্রায় ৪০০ ঘনফুট বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন, উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাটছড়া গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুল কাদের (৪০) এবং সোহালা গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. আলী হোসেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল এমন দুই ব্যক্তিকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে বালু বোঝাই একটি নৌকাও জব্দ করা হয়েছে।’
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মামলা হয়েছে।
তাহিরপুর, সুনামগঞ্জ, যাদুকাটা, আটক