জার্মানির আন্তর্জাতিক প্রতিযোগিতায় সিলেটের বৃষ্টি খাতুনের সাফল্য
প্রবাস
প্রকাশঃ ৮ জুলাই, ২০২৫ ১২:১৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মারুফ উদ্দিন। সম্প্রতি এনওয়াইপিডির পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকায় থাকা পাঁচ বাংলাদেশির মধ্যে তিনিই অন্যতম।
গত ২৭ জুন নিউইয়র্ক সিটি পুলিশ হেডকোয়ার্টারে এক জমকালো অনুষ্ঠানে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ মারুফ উদ্দিনসহ পদোন্নতিপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
মারুফ উদ্দিনের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রাম পূর্বমহল্লায়। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী ছমির উদ্দিন ও ছয়দুন নেহার দম্পতির দ্বিতীয় ছেলে। তাঁদের চার ভাই–বোনের মধ্যে মারুফ দ্বিতীয়। নিউইয়র্কেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা।
পুলিশ বিভাগে তাঁর এই পদোন্নতি বাঙালি কমিউনিটিতে আনন্দের ছায়া ফেলেছে। মারুফের চাচা, যুক্তরাষ্ট্রপ্রবাসী সমাজসেবক শামীম আহমদ বলেন, ‘মারুফ আমাদের গর্ব। তাঁর এই সাফল্যে শুধু পরিবার নয়, পুরো সিলেটবাসী আনন্দিত। তিনি পেশাগত দক্ষতা দিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছেন, ভবিষ্যতেও সাফল্য অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।’
এনওয়াইপিডিতে সার্জেন্ট হিসেবে মারুফ উদ্দিন ছাড়াও মোশারফ ভূঁইয়া পদোন্নতি পান। অন্যদিকে, এমডি এস হোসেন, মোহাম্মদ ই তানিম এবং মোহাম্মদ ইসলাম বিভিন্ন ট্রাফিক ইউনিটে পদোন্নতি পান।
মারুফ উদ্দিন বলেন, ‘এই সাফল্যের পেছনে আমার পরিবার, সহকর্মী ও বন্ধুদের অবদান অনেক। বিশেষ করে মা-বাবা, স্ত্রী-সন্তান এবং সহকর্মীদের ভালোবাসা ও সহযোগিতা না পেলে এটা সম্ভব হতো না।’
বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে মারুফ উদ্দিনকে অভিনন্দন জানিয়ে জানিয়েছে, তাঁর এই অর্জন পরবর্তী প্রজন্মের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।
নিউইয়র্ক, পুলিশ, সার্জেন্ট, সিলেট, বিয়ানীবাজার