যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৭ জুন, ২০২৫ ৭:৩২ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৪ জন রোহিঙ্গা এবং ১৭ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে পৃথক দুটি ঘটনায় এসব মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানো হয় বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৭টা ৪৫ মিনিটে জৈন্তাপুর উপজেলার বাগছড়া সীমান্ত এলাকা থেকে ১৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর লালাখাল বিওপির একটি টহল দল।
১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার জানান, 'লালাখাল সীমান্তের মেইন পিলার ১৩০১ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে ওই রোহিঙ্গারা পুশইন অবস্থায় ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা সবাই মিয়ানমারের নাগরিক এবং ৫–৬ বছর আগে টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ভারতে গিয়েছিল।'
আটকদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং ছয়জন শিশু রয়েছে। তাদের পরিচয় সংগ্রহের পর জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ পাহারায় তাদের কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠানো হবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
এছাড়া শুক্রবার (২৭ জুন) ভোরে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা কেন্দ্রী গ্রামে ৪৮ বিজিবির আওতাধীন মিনাটিলা বিওপি সংলগ্ন সীমান্তের মেইন পিলার ১২৮২/৮ এস থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে ভারতীয় ৪ ব্যাটালিয়ন বিএসএফ ১৭ জন বাংলাদেশিকে পুশইন করে। এ সময় তাদের আটক করে বিজিবি।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, 'আটকদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী ও সাতজন শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের জৈন্তাপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।'
জৈন্তাপুর সীমান্ত, রোহিঙ্গা পুশইন, বিজিবি আটক, বিএসএফ পুশইন, সিলেট রোহিঙ্গা