০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

তাহিরপুরে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান ইউনুছ গ্রেপ্তার

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৪ জুন, ২০২৫ ৬:৪০ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইউনুছ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৪ জুন) বেলা ৩টার দিকে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদ ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 

জানা গেছে, ইউনুছ গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় তাহিরপুরে দায়ের করা এক মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। এছাড়া সিলেট নগরীর দরগাগেইট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে আসামি করা হয়। 
এরই জের ধরে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

এদিকে ইউনুছকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কক্ষ থেকে গ্রেপ্তার করার বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন পরিষদের হিসাব সহকারী সাদ্দাম হোসেন। 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, '৪ আগস্ট তাহিরপুরে নাশকতার এক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।' 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ইউনুছ আলী গ্রেপ্তার,তাহিরপুর ছাত্র জনতার আন্দোলন,বড়দল দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান গ্রেপ্তার,আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সুনামগঞ্জ,তাহিরপুর রাজনৈতিক সহিংসতা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ