২০ মে ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ২২ মার্চ, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন


হবিগঞ্জের  মাধবপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। 

রবিবার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরের আন্দিউড়া স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন।

নিহতরা হলেন, পিকআপ চালক ইব্রাহীম (৩৫) তার বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। কিশোরগঞ্জের সজিব (১২) ও তার মা আসমা আক্তার (৪০)। এছাড়া একজন পুরুষের পরিচয় মেলেনি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ চালায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, সড়ক দুর্ঘটনা, মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ